চট্টগ্রামে আগুনে দগ্ধ ৯ জনের মধ্যে বৃদ্ধা পেয়ারা বেগমের (৬৫) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চমেক হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান ডা. রফিক উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, দগ্ধ পেয়ারা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে পাঠানো হয়। সেখানেই চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। গুরুতর দগ্ধ অপর ছয় জনকে উন্নত চিকিত্সার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
গত রবিবার রাতে নগরীর আকবর শাহ থানাধীন উত্তর কাট্টলি মরিয়ম ভবনে গ্যাসলাইনের বিস্ফোরণে একই পরিবারের সাত জনসহ ৯ জন দগ্ধ হয়। পরে তাদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।