পিরোজপুরের কাউখালী উপজেলায় এক মাদক বিক্রেতাকে তিন মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৯ নভেম্বর) বিকেলে কাউখালীর সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক জান্নাত আরা তিথি রায় দেন।
দণ্ডপ্রাপ্ত মো. সানোয়ার হোসেন সেন্টু (৪০) দুপুরে গাঁজাসহ আটক করে পিরোজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তিনি কাউখালীর দক্ষিণ বাজারের বাসিন্দা।
পিরোজপুরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মো. এনায়েত জানান, মাদক বিক্রেতা সেন্টুর বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ইত্তেফাক/এমআর