মহামারি করোনার কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৮ সালের অনার্স চতুর্থ বর্ষের (বিশেষ) স্থগিতকৃত মৌখিক/ব্যবহারিক পরীক্ষা আগামী ১৫ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, স্থগিতকৃত মৌখিক পরীক্ষা বিষয়ভিত্তিক ভিডিও কনফারেন্সের মাধ্যমে এবং ব্যবহারিক পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রের তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nubd.info) এ পাওয়া যাবে। পরীক্ষার্থীদের নিজ নিজ কলেজের মাধ্যমে পরীক্ষাকেন্দ্রের সংশ্লিষ্ট শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে পরীক্ষায় অংশগ্রহণের জন্য জানানো হয়েছে।