মাফ চাইলো আজারবাইজান 

রাশিয়ার হেলিকপ্টার গুলি করে বিধ্বস্ত করায় দুঃখ প্রকাশ করছে আজারবাইজান। সোমবার সন্ধ্যা নাগাদ আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় রাশিয়ার হেলিকপ্টার বিধ্বস্ত করার দায় স্বীকার করেছে।  

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় গতকাল জানায়, আর্মেনিয়া সীমান্তের কাছে তাদের এমআই -৪৪ হেলিকপ্টারটি একটি ম্যান পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম দ্বারা হামলার সম্মুখীন হয়।  

মস্কো জানিয়েছে, হামলায় তাদের দুই সার্ভিস ম্যান নিহতসহ অপর আরো একজন আহত হয়েছে।  রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী বলেন, এই হামলার পিছনে কারা রয়েছে তারা তা তদন্ত করছে।  এরপরেই হামলার দায় স্বীকার করে 'মাফ' চায় আজারবাইজান। 

বর্তমানে ওই অঞ্চলে আর্মেনিয়া ও আজারবাইজানের যুদ্ধ চলছে ।  এতে এখন পর্যন্ত শত শত লোকের মৃত্যু হয়েছে। এরমধ্যে রাশিয়ার হেলিকপ্টারকে বিধ্বস্তের ঘটনায় ওই অঞ্চলে উত্তেজনা বাড়তে পারে বলে খবরে বলা হয়েছে। গার্ডিয়ান, ওয়াল স্ট্রিট 

ইত্তেফাক/এসআর