সিনেমা, ওয়েব সিরিজ দিয়ে দর্শকদের এক ছাতায় নিয়ে এসেছে অনলাইন স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্স। সারাবিশ্বের জনপ্রিয় এই প্লাটফর্মটি বাংলাদেশেও তুমুল সাড়া ফেলেছে। দর্শকদের তুমুল আগ্রহ ও চাহিদাকে প্রাধান্য দিয়ে মার্কিন বিনোদনধর্মী প্রতিষ্ঠানটি এবার চালু করতে যাচ্ছে তাদের নতুন টিভি চ্যানেল। চ্যানেলটির নাম ‘ডিরেক্ট’।
স্ট্রিমিং সেবার পাশাপাশি প্রতিষ্ঠানটি তাদের চ্যানেলের কার্যক্রম পরিচালনা করবে। মার্কিন সাময়িকী ভ্যারাইটি এর প্রতিবেদনে জানা যায়, পরীক্ষামূলকভাবে নেটফ্লিক্সের এই টিভি চ্যানেলটি প্রথমে সম্প্রচার করা হবে ফ্রান্সে।
নেটফ্লিক্স এর বিবৃতিতেও ফ্রান্সে তাদের টিভি চ্যানেল চালুর কথা বলা হয়।
সম্প্রচারের শুরুতে কিছু নির্দিষ্ট টিভি সিরিজ এবং সিনেমা দেখা যাবে টিভিতে। পরবর্তীতে অনুষ্ঠানের সূচি বর্ধিত করা হবে। ডিসেম্বরের দিকে ফ্রান্সে তাদের সম্প্রচার এলাকা বাড়ানোর সম্ভাবনার কথা জানানো হয়।
চলতি বছরের জানুয়ারিতে, ফ্রান্সে অফিস খুলে বিনিয়োগ বৃদ্ধির কথা নেটফ্লিক্স এর তরফ থেকে জানানো হয়।
ইত্তেফাক/পিএস