অভিনব কায়দায় চাঁদাবাজি 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌর সদর বাজারে অভিনব কায়দায় হাতি দিয়ে চালানো হয় চাঁদাবাজি। হাতি নিয়ে চাঁদা তোলার সময় নবীনগর বাজারে আসা পথচারীরা দীর্ঘ যানজটের শিকার হয়। এ যানজটের বিষয়ে ভ্রুক্ষেপ না করেই চলে হাতি দিয়ে চাঁদাবাজি। 


হাতির পিঠে থাকা বুলেট নামে এক যুবককে এ বিষয়ে জিজ্ঞেস করলে তিনি জানান, হাতির খাবার জোগাড় করার জন্য কিছু টাকা তোলা হচ্ছে। আমরা চাঁদাবাজি করি না। 
স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান, ২ কিংবা ৫ টাকা দিলে হাতি নেয় না। কমপক্ষে ১০ টাকা দিতে হয়। টাকা না দিলে দোকান আঁকড়ে ধরে থাকেন। ভয়ে দোকানে কাস্টোমার ঢুকতে চায় না। দীর্ঘ যানজটেরও সৃষ্টি হয়, এই হাতি দিয়ে চাঁদাবাজির কারণে। ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেকটা বাধ্য হয়েই আমরা টাকা দিয়ে থাকি। এটা একটা বড় ধরনের চাঁদাবাজি।
এদিকে যানজট নবীনগর পৌর সভার একটি প্রধানতম একটি সমস্যা। এ বিষয়ে পৌরসভা বিভিন্ন প্রদক্ষেপ হাতে নিয়েছে। এই হাতি দিয়ে চাঁদাবাজির কারনে সেই যানজটের সমস্যা আরও বাড়িয়ে তুলছে। 
এ বিষয়ে নবীনগর পৌরসভার মেয়র এড.শিব শংকর দাস বলেন, পৌর কর্তৃপক্ষ সার্বক্ষণিক যানজট নিরসনে কাজ করে যাচ্ছে। কেউ হাতি দিয়ে যানজট সৃষ্টি করলে তার রিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
নবীনগর থানার ইন্সপেক্টর ( তদন্ত)  মো. রুহুল আমিন তিনি জানান, এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

 

ইত্তেফাক/পিএস