শায়লা সুলতানা, শিক্ষার্থী
ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়
আলো এক ধরনের বাহ্যিক শক্তি যা চোখে প্রবেশ করে দর্শনের অনুভূতি জন্মায়। আলো বস্তুকে দৃশ্যমান করে, কিন্তু এটি নিজে অদৃশ্য। আমরা আলোকে দেখতে পাই না, কিন্তু আলোকিত বস্তুকে দেখি। আলো এক ধরনের বিকীর্ণ শক্তি। এটি এক ধরনের তরঙ্গ। আলো তির্যক তড়িত্ চুম্বকীয় তরঙ্গের আকারে এক স্থান থেকে আরেক স্থানে গমন করে। মাধ্যম ভেদে আলোর বেগের পরিবর্তন হয়ে থাকে। আলোর বেগ মাধ্যমের ঘনত্বের ব্যস্তানুপাতিক। শুন্য মাধ্যমে আলোর বেগ সবচেয়ে বেশি, আলোর বেগ অসীম নয়। শূন্যস্থানে আলোর বেগ প্রতি সেকেন্ডে ২৯,৯৭,৯২,৪৫৪ মিটার বা ১,৮৬,০০০ মাইল। কোন ভাবেই আলোর গতিকে স্পর্শ করা সম্ভব নয়। আলোর কোনো আপেক্ষিক বেগ নেই। আলোর বেগ সর্বদা সমান। দৃশ্যমান আলো মূলত তড়িত্ চুম্বকীয় বর্ণালির ছোট একটি অংশ মাত্র। সাদা আলো সাতটি রঙের মিশ্রণ, প্রিজম এর দ্বারা আলোকে বিভিন্ন রঙে (৭টি রঙ) আলাদা করা যায়। যা আমরা রংধনুতে দেখতে পাই। আলোর প্রতিফলন, প্রতিসরণ, আপবর্তন, ব্যাতিচার হয়। আশ্চর্যের বিষয় হচ্ছে আলোর একই সাথে কণা ধর্ম ও তরঙ্গধর্ম বিদ্যমান।
১। আলো কী?
বাহ্যিক যে শক্তির প্রভাবে আমরা কোন বস্তু দেখতে পাই তাকে আলো বলে।
২। আলো প্রতি সেকেন্ডে কত বর্গ কিলোমিটার বেগে চলে?
উ:আলো প্রতি সেকেন্ডে প্রায় ৩ লক্ষ কিলোমিটার বেগে চলে।
৩। প্রতিফলন কাকে বলে?
উ:আলো যখন কোন বস্তুতে বাধা পেয়ে ফিরে আসে, তখন তাকে প্রতিফলন বলে।
৪। শোষণ কাকে বলে?
উ:কোনো বস্তুতে আলো পড়ে তা যদি ফিরে না আসে তাকে শোষণ বলে।
৫। আলোক রশ্মি কী?
উ:আলোর সরল রৈখিক পথই আলোক রশ্মি।
৬। আপাতন কোণ কাকে বলে?
উ:আলো অভিলম্বের সাথে যে কোণ দর্পনে পড়ে তাকে বলা হয় আপাতন কোণ।
৭। প্রতিফলন কোণ কাকে বলে?
উ:অভিলম্বের সাথে যে কোণে দর্পণ থেকে প্রতিফলিত হয় তাকে বলে প্রতিফলন কোণ।
৮। দর্পন কী?
উ:যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাই দর্পণ।
৯। পেরিস্কোপ তৈরিতে কয়টি সমতল দর্পণ প্রয়োজন?
উ:পেরিস্কোপ তৈরিতে দুইটি সমতল দর্পণ প্রয়োজন।
১০। প্রতিবিম্ব কী?
উ:কোনো বস্তু থেকে আলো প্রতিফলিত হয়ে কোনো মসৃণ বা চকচকে পৃষ্ঠে পড়লে বস্তুটির একটি বিম্বের সৃষ্টি হয় একে প্রতিবিম্ব বলে।
১১। অভিলম্ব কী?
উ:আপাতন বিন্দুতে আপাতিত তলের উপর অঙ্কিত লম্বই হলো অভিলম্ব।
১২। আলোর বিক্ষেপণ কী?
উ:কোনো ক্ষুদ্র কণার ওপর আলোক রশ্মি আপাতিত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ার ঘটনাই হলো আলোর বিক্ষেপণ।
১৩। রংধনু সৃষ্টির কারণ কী?
উ:রংধনুর সৃষ্টির কারণ আলোর বিক্ষিপ্ত প্রতিফলন।
১৪। কোন রঙের বস্তু সকল আলো শোষণ করে?
উ:কালো রঙের বস্তু সকল আলো শোষণ করে।