এস.এম. সারাফুল ইসলাম
সহকারী শিক্ষক (ইংরেজি)
শিরোমণি আলিম মাদরাসা, খুলনা
ইংরেজিতে সহজ পদ্ধতিতে Transformation of Sentences করার নিয়ম
শিক্ষার্থী বন্ধুরা, অনুশীলন পাতায় নিয়মিত চোখ রাখবে। আজ তোমাদের সাথে Transformation of Sentences সম্পর্কে আলোচনা করব। তাহলে শুরু করা যাক।
Affirmative to Negative-এ পরিবর্তনের Rule-3 পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ Rule-4 থেকে আলোচনা করব।
Rule-4
Both .... and- যুক্ত Affirmative sentence-কে negative করতে হলে উক্ত বাক্যের শুরুতে কখনো মাঝে not only ........ but also ব্যবহার করতে হয়।
Affirmative: Both Hasan and Husain were good friends.
Negative: Not only Hasan but also Husain were good friends.
Rule 5: Affirmative sentence-এ কিছু Affirmative শব্দকে Negative রূপে বসিয়ে এবং উক্ত Negative-এর পূর্বে not বসিয়ে Affirmative sentence-কে Negative করা হয়। বাকি সব ঠিক থাকে।
Affirmative: He is an honest man.
Negative: He is not a dishonest man.
Rule 6
Always- যুক্ত Affirmative sentence-কে Negative করতে হলে Always-এর পরিবর্তে never বসে। Affirmative শব্দটির Negative রূপ বসাতে হয়।
Affirmative: Our headmaster was always punctual.
Negative: Our headmaster was never late.
Rule 7: Affirmative sentence-এ sometimes থাকলে negative করার সময় sometimes-এর পরিবর্তে always এবং তার পূর্বে no বসে।
Affirmative: My brother sometimes visits me.
Negative: My brother does not always visit me.