সুধীর বরণ মাঝি, শিক্ষক,
হাইমচর সরকারি মহাবিদ্যালয়, চাঁদপুর
বিজয় দিবসের অনুষ্ঠানে হাসিব গিয়ে মাইকে বজ্রকণ্ঠে একটি ভাষণ শুনতে পেল। ভাষণের কথাগুলো ছিল ‘এবারের সংগ্রাম , আমাদের মুক্তির সংগ্রাম ................................ , প্রত্যেকে ঘরে ঘরে দূর্গ গড়ে তোল। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবিলা করতে হবে ................................ । ’
ক) ছাত্রসংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয় ? খ) অপারেশন সার্চ লাইট বলতে কী বোঝায় ? গ) উদ্দীপকে উল্লিখিত ভাষণটির ঐতিহাসিক প্রেক্ষাপট ব্যাখ্যা করো । ঘ) ‘উক্ত ভাষণটি এদেশের মানুষকে স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল।’ - বিশ্লেষণ করো।
ক) উত্তর : ১৯৭১ সালের ৩রা মার্চ ছাত্রসংগ্রাম পরিষদ গঠিত হয়।
খ) উত্তর: অপরাশেন সার্চ লাইট বলতে ১৯৭১ সালের ২৫মার্চ রাতে তত্কালীন পূর্ব পাকিস্তানে পাকিস্তানি সেনবাহিনী কর্তৃক পরিচালিত গণহত্যা অভিযানকে বোঝানো হয়। এই অভিযানকে বাস্তবায়ন করতে পাকিস্তানি সৈন্যরা ২৫শে মার্চ রাতে ঘুমন্ত নিরীহ মানুষের ওপর আক্রমণ শুরু করে। তাদের আক্রমণের প্রথম শিকার হয় ঢাকার সাধারণ জনগণ। ২৫মার্চ রাতে অপরেশন সার্চ লাইট নামে পৈচাশিক গণহত্যা শুরু করে। ঢাকাতে এই গণহত্যা পরিচালনার দায়িত্ব পালন করে মেজর জেনারেল রাও ফরমান আলী এবং ঢাকার বাহিরে মেজর জেনারেল খাদিম হোসেন রাজা। এ রাতে শুধুমাত্র ঢাকাতেই ৭- ৮হাজার নিরীহ মানুষকে হত্যা করা হয়।
গ) উত্তর : উদ্দীপকের উল্লিখিত ভাষণটি হলো বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। ১৯৭০ সালে পাকিস্তানের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হয়ে ক্ষমতা গ্রহণের প্রস্তুতি নেয়। কিন্তু প্রেসিডেন্ট ইয়াইয়া খান ১লা মার্চ জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত ঘোষণা করায় আওয়ামী লীগের হাতে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া অনিশ্চিত হয়ে পড়ে এবং ক্ষমতা গ্রহণের মধ্যেও অনিশ্চয়তা দেখা দেয়। এর প্রতিবাদে আওয়ামী লীগ ২রা মার্চ ঢাকা শহরে এবং ৩রা মার্চ সারা দেশে হরতালের ডাক দেয়। এই পরিস্থিতিতে ৭ই মার্চ রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার জন্য আওয়ামী লীগের উদ্যোগে জনসভার আয়োজন করা হয়। উদ্দীপকে হাসিব বিজয় দিবসের অনুষ্ঠান দেখতে যায়। সেখানে সে একটি ভাষণ শুনতে পায়। এ ভাষণে শত্রুর মোকাবিলায় ঘরে ঘরে দূর্গ গড়ে তোলার দীপ্ত আহ্বান জানানো হয়। এই ভাষণটিই হলো ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ। যা জাতিসংঘ কর্তৃক স্বীকৃতিপ্রাপ্ত। ঘ-এর উত্তর আগামীকাল