এইচএসসি পরীক্ষার তথ্য ও যোগাযোগপ্রযুক্তি

মো. নুরুল হক, প্রভাষক

সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ

ঢাকা

প্রথম দিকে কিছু অসুবিধা হলে ও বর্তমান আইসিটি ক্লাস ছাত্র-ছাত্রীদের কাছে বেশ উপভোগ্য। শ্রেণি শিক্ষক অর্ণব ও অরণ্যকে তাদের বয়স বোর্ডে লিখতে বললে তারা লিখল (২৫)৮ ও (১০১০০)২। শিক্ষক ও মজা করে বললেন, আমার বয়স তোমাদের দুইজনের বয়সের যোগফল (১১)১০ বছর বেশি।        

ক.সংখ্যা পদ্ধতি কী?                                                                         ১

খ. (২৬৭)১০ সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না-ব্যাখ্যা করো।     ২

গ. উদ্দীপকের অর্ণব ও অরণ্যের বয়সের যোগফল দশমিক পদ্ধতিতে নির্ণয় করো।       ৩

ঘ. তোমার বাবার বয়স পঞ্চাশ বছর তোমার বাবা ও উদ্দীপকের শিক্ষক কে বয়সে বড় -বিশ্লেষণ করে দেখাও।  ৪

৪ নং প্রশ্নের উত্তর

কোনো কিছু গণনা করে তা প্রকাশ করার জন্য কতিপয় সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়। কোনো সংখ্যা লেখা ও প্রকাশ করার পদ্ধতিকে বলা হয় সংখ্যা পদ্ধতি।

উদ্দীপকে (২৬৭) ১০ সংখ্যাটি একটি দশমিক পদ্ধতির সংখ্যা। কম্পিউটারে ব্যবহূত সংখ্যা পদ্ধতি হচ্ছে বাইনারি এবং হেক্সাডেসিমেল। দশমিক পদ্ধতির সংখ্যা কম্পিউটার সরাসরি গ্রহণ করে না। তাই (২৬৭) ১০ সংখ্যাকে কম্পিউটার সরাসরি গ্রহণ করে না।

উদ্দীপক থেকে বের করতে হবে

(25)8 + (10100)2 = (?)10

এখানে,  (25)8 = (?)10

        (25)8 = 2 ´ 81 + 5 ´ 80

                      = 16 + 5

= (21)10

আবার,   (10100)2    = (?)10

        (10100)2    = 1 ´ 24 + 0 ´ 23 + 1 ´ 22 + 0 ´ 21 + 0 ´ 20

                                          = 16 + 0 + 4 + 0 + 0

                            = (20)10

        (25)8 ¾® (21)10

            (10100)2® (20)10

                                (41)10

উদ্দীপকের অর্ণব ও অরণ্যের বয়সের যোগফল (41)10।

শিক্ষকের বয়স উদ্দীপকের অর্ণব ও অরণ্যের বয়সের যোগফলের চেয়ে (11)10 বছর বড়।

শিক্ষকের বয়স = (41)10 + (11)10 = (52)10

শিক্ষক বাবার চেয়ে বড় = (52)10- (50)10

                                        = (2)10বছর।