দেশীয় বি২বি হোলসেইল মার্কেটপ্লেস সদাগর.কম ৯ নভেম্বর ই-কমার্স এসোসিয়েশন অব বাংলাদেশের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে ই-কমার্স মুভারস অ্যাওয়ার্ড লাভ করেছে। এই স্বীকৃতি সদাগর.কমের ম্যানেজিং ডিরেক্টর আরিফ চৌধুরীর হাতে তুলে দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ই-ক্যাব সেক্রেটারি আবদুল ওয়াহেদ তমাল।
এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ই-ক্যাব করোনাকালে অসামান্য অবদান রেখে ই-কমার্স সেক্টরকে এগিয়ে নেওয়ার স্বীকৃতি হিসেবে ১২ জন ব্যক্তি ও ১০০টি প্রতিষ্ঠানকে এই সম্মানে ভূষিত করে।
সদাগর.কমের এমডি আরিফ চৌধুরী বলেন, কাজের মাঝে এই অর্জন অনেক অনুপ্রেরণার। ই-ক্যাবকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সদাগর.কম সবসময় ইথিক্যাল বিজনেসের চর্চা করে।