আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

বুধবার দেখানো হবে শিশুদের তিনটি চলচ্চিত্র

ঢাকায় আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব- ২০১৯ এর সপ্তম দিন (বুধবার) মেহের আফরোজ শাওনের একটি সহ দেখানো হবে বেশ কয়েকটি শিশু জন্য তৈরি সিনেমা। এর মধ্যে মেহের আফরোজ শাওনের 'বোতল ভুত', রোহান দেশ পান্ডের 'পিপসি, এ লিটল ফুল অফ হোপ' এবং টাইল্যান মিনটাসের 'ব্রাদারস অফ সাইলেন্স' অন্যতম।

ঢাকায় চলমান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সপ্তম দিন বুধবার সকাল ১০ টায় পাবলিক লাইব্রেরি অডিটরিয়ামে প্রদর্শিত হবে মেহের আফরোজ শাওন পরিচালিত 'বোতল ভুত'। ৯৩ মিনিটের এই চলচ্চিত্রটি প্রখ্যাত লেখক হুমায়ুন আহমেদের বই  'বোতল ভুত' অবলম্বনে তৈরী করা হয়েছে। 

আরও পড়ুন: কুমিল্লাকে ৬৯ রানের টার্গেট দিল সিলেট

সকাল ১০টা ৩০ মিনিটে জাতীয় জাদুঘরের পধান অডিটরিয়ামে প্রদর্শিত হবে ভারতীয় পরিচালক রোহান দেশ পান্ডের 'পিপসি, এ লিটল ফুল অফ হোপ'। ৯৯ মিনিটের এই চলচ্চিত্রটি এই আসরের একটি অন্যতম শিশুতোষ চলচ্চিত্র। সকাল ১০টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে প্রদর্শিত হবে তুর্কি পরিচালক টাইল্যান মিনটাসের ৮৬ মিনিট দীর্ঘ সিনেমা 'ব্রাদারস অফ সাইলেন্স'।

ইত্তেফাক/জেডএইচডি