কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লায় অধস্তন আদালতের কর্মচারীদের তিন দফা দাবি বাস্তবায়নের জন্য কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার কর্মচারীরা কুমিল্লা আদালত ক্যাম্পাসে ব্যানারসহ মিছিল শেষে মানববন্ধন ও সমাবেশ করেন। বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন কুমিল্লা জেলা শাখার উদ্যোগে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে তারা এ কর্মসূচি পালন করেন। সংগঠনের কুমিল্লা শাখা সভাপতি হারাধন আচার্য্যের সভাপতিত্বে দাবি আদায়ের এ সমাবেশে বক্তব্য রাখেন সিনিয়র সহসভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক শাহজাহান আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিল্লাল হোসেনসহ সংগঠনের অন্য নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।