একাডেমিক ভবনের ছাদ ধসে রাবি শিক্ষার্থী আহত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনের ছাদ ধসে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে ভবনটির ছাদের উত্তর-পশ্চিম কোণের একটি অংশ ধসে বিশ্ববিদ্যালয় ব্যাংকিং ও ইন্স্যুরেন্স বিভাগের শওকত ওমর সজীব নামে ওই শিক্ষার্থী আতহ হন।

বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র ভবনসহ ১৯টি একাডেমিক ও আবাসিক ভবনকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে প্রকৌশল দপ্তর। চারতলা বিশিষ্ট এই রবীন্দ্র ভবনের ছয়তলায় উন্নয়নের কাজ চলছিল।

আরো পড়ুনঃ রংপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারক আটক

সহপাঠীরা জানান, মঙ্গলবার ১১টার দিকে সজীব বন্ধুদের সঙ্গে রোদ পোহানোর জন্য ছাদে যান। এ সময় তিনি ছাদের উত্তর-পশ্চিম কোণের শেষ প্রান্তে এগিয়ে যেতেই ছাদের কার্নিশ ভেঙ্গে নিচে পড়ে যান। পরে সহপাঠীরা তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসে। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। কোমড়, ডানহাত ও পায়ে আঘাত পান সজীব।

ইত্তেফাক/অনি/জেডএইচডি