বরিশালের কাশিপুর ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

বরিশাল অফিস

চাঁদাবাজির মামলায় জেলহাজতে যাওয়ার ঘটনায় বরিশালের কাশিপুর ইউপি চেয়ারম্যান কামাল হোসেন মোল্লা লিটনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। সোমবার রাতে চেয়ারম্যান কামাল হোসেন মোল্লা লিটনকে বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।

তিনি জানান, পরিবহন সেক্টরে চাঁদাবাজির ঘটনায় মামলা এবং ঐ মামলায় জেলহাজতে যাওয়ার ঘটনায় গত ৩ নভেম্বর কামাল হোসেন মোল্লা লিটনকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। এছাড়া আগামী ১০ দিনের মধ্যে কেন তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে না তার কারণ দর্শানোর জন্য নোটিশ দেওয়া হয়েছে। কামাল হোসেন মোল্লা লিটন সদর উপজেলার কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ঐ ইউপির চেয়ারম্যান এবং বরিশাল জেলা টেম্পো মালিক-শ্রমিক ইউনিয়নের সভাপতি।