নাগোর্নো-কারাবাখ শান্তিচুক্তি স্বাক্ষর রুশ সেনা মোতায়েন

n আজারবাইজানের হাতে থাকবে নাগোর্নো-কারাবাখ। n  আাারো কিছু এলাকা থেকে সরে যাবে আর্মেনিয়া

বিবিসি ও রয়টার্স

নাগোর্নো-কারাবাখের বিরোধপূর্ণ এলাকা নিয়ে সামরিক সংঘাত অবসানে শান্তিচুক্তি করেছে আর্মেনিয়া, আজারবাইজান ও রাশিয়া। নতুন চুক্তি অনুযায়ী আজারবাইজানের হাতে থাকবে নাগোর্নো-কারাবাখ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিকটবর্তী আরো কিছু এলাকা থেকে সরে যাবে আর্মেনিয়রা। এদিকে শান্তিচুক্তির পরের দিন মঙ্গলবার আর্মেনিয়া সীমান্তের কাছে রাশিয়ার একটি সামরিক বিমান গুলি ভূপাতিত করেছে আজারবাইজান।

নাগোর্নো-কারাবাখ নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে প্রায় ছয় সপ্তাহ লড়াইয়ের পর এ চুক্তি হলো। আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়া ঐ চুক্তিকে তার এবং তার জনগণের জন্য ‘খুবই বেদনাদায়ক’ বলে আখ্যায়িত করেছেন। নাগোর্নো-কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের বলে স্বীকৃত কিন্তু ১৯৯৪ সাল থেকে আর্মেনিয়ার নৃগোষ্ঠীগুলো দ্বারা নিয়ন্ত্রিত। সে বছর একটি যুদ্ধবিরতি হলেও কোনো চুক্তি ছিল না। সেপ্টেম্বরে লড়াই শুরুর পর থেকে অনেকবার অস্ত্রবিরতি হলেও সেগুলো সব ব্যর্থই হয়েছে।

নতুন চুক্তির আওতায় আজারবাইজানের হাতেই থাকবে নাগোর্নো কারাবাখ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে নিকটবর্তী আরো কিছু এলাকা থেকে সরে যাবে আর্মেনিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়ার শান্তিরক্ষীরা ফ্রন্টলাইনে টহল দেবে। সমঝোতার আওতায় বন্দি বিনিময়ের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে এবং একই সঙ্গে সব অর্থনৈতিক ও যোগাযোগ সংযোগে উন্মুক্ত হবে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী নিশ্চিত করেছেন, তারা  ১৯৬০ শান্তিরক্ষীর মোতায়েন করবে। শান্তিরক্ষা প্রক্রিয়ায় তুরস্কও অংশ নেবে বলে জানিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহ্যাম। আলিয়েফ বলেছেন, সমঝোতাটির ঐতিহাসিক গুরুত্ব আছে এবং আর্মেনিয়াকে তা মেনে নিতে অনেকটা বাধ্য হয়েছে। অনলাইনে ভাষণের সময় পুতিনের সঙ্গে ছিলেন আলিয়েফ।

আর্মেনিয়ার প্রধানমন্ত্রী পাশিনিয়ান বলছেন, তিনি যুদ্ধ পরিস্থিতি এবং সেরা বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনার ভিত্তিতেই সিদ্ধান্ত নিয়েছেন। নাগোর্নো-কারাবাখে আর্মেনিয়ান নেতা আরাইখ হারুতুনিয়ান বলেছেন, দ্রুত যুদ্ধ শেষ করতে তিনি তার সম্মতি দিয়েছেন। তবে আর্মেনিয়ার রাজধানীতে বিপুলসংখ্যক মানুষ জমায়েত হয়ে এ চুক্তির বিরোধিতা করেছে। তারা এ সময় পার্লামেন্ট ও সরকারি ভবনে ভাঙচুর করেছে।