মুম্বাই হাইকোর্টে অন্তবর্তী জামিন নাকচ হওয়ার পর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন রিপাবলিক টেলিভিশনের প্রধান সম্পাদক অর্ণব গোস্বামী। মঙ্গলবার শীর্ষ আদালতে হাইকোর্টের ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি।
ইন্টিরিয়র ডিজাইনার অন্বয় নাইক এবং তার মা কুমুদ নাইককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ৪ নভেম্বর অর্ণবকে গ্রেফতার করে আলিবাগ পুলিশ। আদালতে হাজির করা হলে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় অর্ণবকে। এর পর ৮ নভেম্বর পর্যন্ত আলিবাগ জেলের বন্দিদের জন্য তৈরি একটি স্থানীয় কোয়রান্টিন কেন্দ্রে রাখা হয়েছিল তাকে। সেখান থেকে নবী মুম্বইয়ের তালোজা জেলে নিয়ে যাওয়া হয় অর্ণবকে।-খবর আনন্দবাজার
শনিবার ৪৭ বছরের অর্ণবের অন্তর্বর্িতকালীন জামিন নাকচ করে দেয় মুম্বাই হাইকোর্ট। তবে জামিনের জন্য তিনি দায়রা আদালতে আবেদন করতে পারেন বলেও জানিয়েছিল আদালত। সোমবার দায়রা আদালতে জামিনের আবেদন করেছেন। পাশাপাশি, জামিন নিয়ে মুম্বাই হাইকোর্টের নির্দেশকেও চ্যালেঞ্জ জানিয়েছেন অর্ণব।