যশোরের কেশবপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার বালিতোলা নামক স্থানে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। তবে হত্যায় জড়িত কাউকে এখনও আটক করতে পারেনি।
নিহত ব্যবসায়ীর নাম আবু সাঈদ সরদার (৪২)। তিনি উপজেলা কন্দর্পপুর গ্রামের মৃত এজাহার আলী সরদারের ছেলে।
কেশবপুর থানা পুলিশ ও এলাকাবাসীরা জানায়, সাঈদ সারাদিন নিজের ব্যাটারি চালিত ভ্যানে করে গ্রামে গ্রামে পুরাতন ব্যাটারি ও ভাঙ্গারি ক্রয় করে বাড়ি আসার পথে বালিতোলা স্থানে পৌঁছলে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে ফেলে রেখে যায়।
আরও পড়ুন: বাধার মুখে শীতলক্ষ্যার তীরের ৩০ অবৈধ স্থাপন উচ্ছেদ বিআইডব্লিউটিএ’র
এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ মো. জসীম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থলে রয়েছে। হত্যাকারীদের সনাক্ত ও আটকের জন্য এলাকায় পুলিশি অভিযান চলছে।
ইত্তেফাক/এসি