কাপ্তাইয়ে সন্ত্রাসী হামলা, নিহত ২

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে দুইজন নিহত হন। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সুভাষ তঞ্চঙ্গ্যা (৪৫) ও ধনঞ্জয় তঞ্চঙ্গ্যা (৩২)।

কাপ্তাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, অজ্ঞাতনামা কিছু সন্ত্রাসী ধনঞ্জয় তঞ্চঙ্গ্যার বাড়িতে এসে তাকে ঘুম থেকে তুলে নিয়ে গিয়ে তাদের গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।'

ওসি আরও জানান,এলাকাবাসীর সূত্রমতে জানা যায় নিহতরা জেএসএস-এর সমর্থক ছিলেন। প্রতিপক্ষ দলের লোকেরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 
পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙ্গামাটি হাসপাতালে পাঠিয়েছে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।


ইত্তেফাক/পিএস