আপত্তিকর মন্তব্যের পাল্টা জবাব দিলেন তামান্না ভাটিয়া

সম্প্রতি করোনার সঙ্গে লড়াই করে সুস্থ হয়েছেন ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। যখন করোনায় আক্রান্ত ছিলেন প্রতিনিয়তই মৃত্যুর ভয়ের সঙ্গে পাঞ্জা লড়েছেন বলে জানান তিনি। আর সুস্থ হওয়ার পরই সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে নানা রকমের ট্রল হয়। 

এক প্রতিক্রিয়ায় তিনি জানান, তার অতিরিক্ত ওজনের জন্য তাকে নিয়ে ট্রল করায় তিনি অবাক হয়েছেন।

তিনি আরও জানান, তিনি চিকিৎসা নেয়ার সময় বেশি মাত্রার ওষুধ সেবনের কারণে ওজনের তারতম্য দেখা দিয়েছিল। তাকে বেশ মোটা দেখাতো। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করার পরে অনেকেই তাকে সেখানে মোটা বলে সম্বোধন করেন।তারা কোনকিছু বিচার-বিবেচনা না করেই মন্তব্য করেছেন বলে অভিযোগ করেন তামান্না।

তামান্না জানান, তাকে সেবা দিয়ে সুস্থ করার জন্য চিকিৎসকদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।তার পরিবারকেও ধন্যবাদ জানিয়েছেন তার পাশে থেকে তাকে মানসিকভাবে সমর্থন দেয়ার জন্য। সেইসঙ্গে জীবন কতটা মূল্যবান সেটা উপলব্ধি করতে পেরেছেন তিনি।

অভিনেত্রী তামান্না ভাটিয়া গত অক্টোবর মাসে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অসুস্থতার কথা জানিয়ে লিখেন, শুটিং সেটে তিনি যথেষ্ট সতর্কতা অবলম্বন করেছিলেন তারপরেও তিনি হালকা জ্বর অনুভব করেন। অতঃপর তিনি প্রয়োজনীয় সব টেস্ট করান এবং জানতে পারেন তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।

ইত্তেফাক/এনএস/কেকে