সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় আরো একটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এতদিন তুরস্ক সিরিয়ায় যে সমস্ত উগ্রপন্থীদেরকে সমর্থন দিয়ে আসছিল তাদের জন্য নতুন বিপর্যয়ের কারণ হবে এটি।
মঙ্গলবার (১০ নভেম্বর) বার্তা সংস্থা এপি জানিয়েছে, উত্তরাঞ্চলীয় হামা প্রদেশের শের মোগের এলাকার একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার করেছে তুরস্ক সরকার। তবে তুর্কি সেনা প্রত্যাহারের আগেই সিরিয়ার সেনারা ওই এলাকা ঘেরাও করে ফেলে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা এপি কে জানায়,এটি প্রত্যাহার নয় বরং প্রয়োজন অনুসারে সেনাদেরকে অন্য কোথাও মোতায়েন করা হচ্ছে।
এর এক মাস আগে ওই এলাকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থেকে তুরস্ক তার সেনা প্রত্যাহার করে নিয়েছে তারা। এলাকাটি আগে তুর্কি সমর্থিত এবং সিরিয়ার সরকারবিরোধী গেরিলাদের নিয়ন্ত্রণে ছিল তবে ধীরে ধীরে সিরিয়ার সেনারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিচ্ছে।
আরো পড়ুন: ইউরোপে ফের 'ভয়াবহতার শঙ্কা' , মৃত্যু ছাড়ালো ৩ লাখ
সিরিয়ার সরকারবিরোধী গণমাধ্যমগুলোর বরাতে জানা যায়, আলেপ্পোর মফস্বল এলাকার আরেকটি ঘাঁটি থেকেও তুরস্ক সেনা সরিয়ে নিতে শুরু করেছে।২০১১ সালে সিরিয়ায় বর্তমান সংকট শুরুর পর থেকে বাশার আসাদ সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য উগ্রপন্থী বহুসংখ্যক সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন দিয়ে আসছ তুর্কি সরকার।
ইত্তেফাক/এএইচপি