অভ্র কী-বোর্ড

অভ্র কিবোর্ড হল ওমিক্রনল্যাব কর্তৃক বিকশিত মাইক্রোসফট উইন্ডোজ, ম্যাক ওএস, লিনাক্স, অ্যান্ড্রয়েড, এবং আইওএস অপারেটিং সিস্টেমের জন্য মুক্ত ও উন্মুক্ত উেসর একটি গ্রাফিক্যাল কী-বোর্ড সফটওয়্যার। এটি উইন্ডোজের জন্য প্রথম বিনামূল্যের ইউনিকোড এবং এএনএসআই যুক্ত বাংলা কীবোর্ড ইন্টারফেস যা ২৬ মার্চ ২০০৩ সালে মুক্তি পায়।