স্বপ্নার চার গোলে নাসরিন স্পোর্টস একাডেমির বড় জয়

  স্পোর্টস রিপোর্টার

নারী ফুটবল আবারও বড় জয় পেয়েছে নাসরিন স্পোর্টস একাডেমি। গতকাল কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নাসরিন স্পোর্টস একাডেমি ১০-০ গোলে হারিয়েছে কুমিল্লা ইউনাইটেডকে। চার গোল করেছেন স্বপ্না। সোহাগী দুই, নওসান দুই, রিতু, আকলিমা একটি করে এবং কুমিল্লার আশামনি ১টি গোল করেন। কমলাপুর স্টেডিয়ামে জামালপুর কাচারীপাড়া একাদশ ৬-০ গোলে স্পার্টন এমকে গ্ল্যাটকিটো সিলেট এএফসিকে হারিয়েছে। রুমী, সুবর্ণ, তানিয়া, খুরশিদা, আরশিথা আশা, আনিকা গোল করেন।