স্পোর্টস রিপোর্টার
বিসিবির হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের দ্বিতীয় টি-২০ প্রস্তুতি ম্যাচেও ব্যাট হাতে উজ্জ্বল তানজিদ হাসান তামিম। তার হাফ সেঞ্চুরিতেই ওয়ানডের পর টানা দুটি টি-২০ ম্যাচ জিতল তৌহিদ হূদয়ের দল। গতকাল মিরপুর স্টেডিয়ামে টিম-বি ৬ উইকেটে হারিয়েছে আফিফ হোসেন ধ্রুবর টিম-এ কে।
গতকাল আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৮০ রান তুলেছিল টিম-এ। নাঈম শেখ ৪৬, শাহাদাত হোসেন দিপু ৪২, শামীম পাটোয়ারি ৩৪, মৃত্যুঞ্জয় ২৩ রান করেন। রেজাউর রহমান রাজা ও তৌহিদ হূদয় ২টি করে উইকেট নেন। পরে ১৮.৫ ওভারে ৪ উইকেটে ১৮১ রান করে ম্যাচ জিতে নেয় টিম-বি। তামিম ৫১ বলে ৬৬ রান করেন। যেখানে চারটি চার ও তিনটি ছয়ের মার ছিল। ইমন ৪০, জয় ৩৪, আকবর আলী অপরাজিত ১৫ রান করেন। সুমন খান ২টি উইকেট পান।