পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি : সর্বশেষ সরকারি জনবলকাঠামো ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা এর সর্বশেষ অর্ডিনেন্স মোতাবেক ভান্ডারিয়া শাহাবুদ্দিন ফাযিল (স্নাতক) মাদ্রাসা, ডাকঘর ও উপজেলা-ভান্ডারিয়া, জেলা-পিরোজপুর এর জন্য একজন অধ্যক্ষ আবশ্যক। প্রয়োজনীয় কাগজপত্র এবং ১০০০/- (এক হাজার) টাকা নগদ/ পোষ্টাল অর্ডারসহ (অফেরতযোগ্য) বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কার্যদিবসের মধ্যে সভাপতি বরাবরে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে নিজ কর্মস্থলের অনাপত্তিপত্র অবশ্যই জমা দিতে হবে। উল্লেখ্য, পূর্বের আবেদনকারীদের পুনরায় আবেদন করতে হবে, তবে পূর্বের আবেদনকারীদের নগদ টাকা/ পোষ্টাল অর্ডার জমা দিতে হবে না। —সভাপতি। সিএম-৭৩০