ভারতেও জামায়াত আছে নিষিদ্ধ হয় না কেন :গয়েশ্বর

ইত্তেফাক রিপোর্ট 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগ কথায় কথায় ‘জামায়াত, জামায়াত’ বলে। জামায়াত তাদের এলার্জি। ভারতেও জামায়াত আছে,তারা নিষিদ্ধ করে না কেন? জামায়াত যদি দেশের গণতন্ত্রের পরিপন্থি হয় তাহলে ভারত সরকার জামায়াতকে নিষিদ্ধ করে দিত। আসলে জামায়াত নিয়ে এটা তাদের শুধু একটা রাজনৈতিক চাল। গতকাল  জাতীয় প্রেসক্লাবে ‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ফোরাম এ আলোচনাসভার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা সাঈদ আহমেদ আসলাম।