২০১৯-২০২৩ কার্যকালের অবশিষ্ট মেয়াদের জন্য সেন্ট্রাল শরিয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের চেয়ারম্যান পদে প্রফেসর মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, পিএইচডি, নির্বাচিত হয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে মাওলানা এম শামাউন আলী নির্বাচিত হয়েছেন। মঙ্গলবার রাজধানীর পুরানা পল্টনে শরিয়াহ বোর্ডের অফিসে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বোর্ডের ২২টি সদস্য ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, শরিয়াহ সুপারভাইজরি কমিটির প্রতিনিধিরা ভোট প্রদান করেন।—প্রেস বিজ্ঞপ্তি