আইসিবির নতুন চেয়ারম্যানের যোগদান

 

রাষ্ট্রায়ত্ত বিনিয়োগকারী প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)-এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মো. কিসমাতুল আহসান মঙ্গলবার যোগ দিয়েছেন। এর আগে তিনি আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। —প্রেস বিজ্ঞপ্তি