ক্যাপশন নিউজ

গাজীপুর সিটি করপোরেশনের বিভিন্ন ধরনের সেবার বিল ‘নগদ’-এ দেওয়া যাবে। সম্প্রতি এ বিষয়ে চুক্তিতে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম এবং ‘নগদ’-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন

০০০০

গতকাল বুধবার রাজধানীর লালবাগে আইএফআইসি ব্যাংকের উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের বিশেষ শাখার প্রধান (অতিরিক্ত মহাপরিদর্শক) মাহবুব হোসেন। ব্যাংকের মৌলভীবাজার শাখার প্রধান মো. জিয়াউল কবির খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন এফসিসিআইর ভাইস প্রেসিডেন্ট নিজাম উদ্দিন রাজেশ, ব্যবসায়ী নেতা হাজি শওকত আলী, ঈমামগঞ্জ ব্যবসায়ী সমিতির সভাপতি হাজি আফসার উদ্দিন প্রমুখ