সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর ৯৩তম জন্মবার্ষিকী পালন

সিলেট অফিস

জাতীয় সংসদের সাবেক স্পিকার, সিলেটের কৃতী সন্তান, বিশ্ববরেণ্য  কূটনীতিক মরহুম হুমায়ূন রশীদ চৌধুরীর ৯৩তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় সিলেটে পালিত হয়। এ উপলক্ষ্যে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার সিলেটের হযরত শাহজালাল রহ.-এর মাজার মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে তিনি হযরত শাহজালাল মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদের সভাপতিত্বে ও সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেনের পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন শফিক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) শফিউল আলম চৌধুরী নাদেল।

এ সময় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিলাদ ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা কারি আবিদ হাসান। দোয়া মাহফিলের পূর্বে আয়োজিত আলোচনায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত) শাখাওয়াত হোসেন শফিক বলেন জাতীয় সংসদের স্পিকার মরহুম হুমায়ূন রশীদ চৌধুরী আধ্যাত্মিক রাজধানী সিলেটের নয় বরং সারা বাংলাদেশের গৌরব।