নরসিংদী প্রতিনিধি
১৯৭১ সালের ১১ নভেম্বর কুমিল্লার চৌদ্দগ্রামের বেতিহারায় পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে শহিদ ৯ বীর মুক্তিযোদ্ধা স্মরণে বুধবার নরসিংদী জেলা গেরিলা মুক্তিযোদ্ধা কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। জেলা ন্যাপ কমিউনিস্ট পার্টি ছাত্র ইউনিয়ন বিশেষ গেরিলা বাহিনী আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর শহীদুল্লাহ বাহার। বক্তব্য রাখেন গেরিলা বাহিনীর জেলা কমিটির সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নরসিংদী জেলার সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাস্টার, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ খন্দকার, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়, বীর মুক্তিযোদ্ধা আফসার উদ্দিন, বাসদ নেতা অ্যাডভোকেট মোবারক হোসেন, উপাধ্যক্ষ হাবিবুর রহমান, প্রফেসর আব্দুল কুদ্দুস, ঐক্য ন্যাপ নেতা চিত্ত রঞ্জন সাহা প্রমুখ। বক্তাগণ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।