বরিশালে নানা আয়োজনে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বরিশাল অফিস

বরিশালে নানা আয়োজনে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল বুধবার সূর্য্যদয়ের সাথে সাথে নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় দলীয় কার্যালয়ের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কৃষক নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মনির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন বিসিসি মেয়র সাদিক আবদুল্লাহ, মহানগর আওয়ামী লীগ সভাপতি একেএম জাহাঙ্গীর এবং জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস। এ সময় বেলুন-ফেস্টুন উড়িয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন সিটি মেয়রসহ অন্যান্য অতিথিরা। পরে দলীয় কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবলীগ সভাপতি মো. জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন, রফিকুল ইসলাম ঝন্টু, সদর উপজেলা যুবলীগ আহবায়ক জগলুল হায়দার শাহিন খাঁন, আরাফাত জাহান বাবু, আলতাফ হোসেন, মেয়াজ্জেম হোসেন ফিরোজ ও মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস। বক্তারা সরকার বিরোধীদের যে কোন ষড়যন্ত্র শক্ত হাতে মোকাবিলার প্রত্যয় ব্যক্ত করেন।