বিদ্যালয়ের মাঠ দখলের বিরুদ্ধে মানববন্ধন

চান্দিনা ও বুড়িচং (কুমিল্লা) সংবাদদাতা

চান্দিনায় বিদ্যালয়ের প্রধান ফটক ও খেলার মাঠ দখল করার অভিযোগে মানববন্ধন করেছে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা। বুধবার দুপুরে উপজেলার মাধাইয়া বাজার ছাদিম উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এর আগে দখলকারীদের বিরুদ্ধে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিক্ষোভ মিছিল করেছে তারা। মানববন্ধনে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি মো. মুজিবুর রহমান, প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন দাতা সদস্য হাজী মনিরুল ইসলাম, পরিচালনা পর্ষদ সদস্য মোর্সেদ আলম, আল-আমিন, মনিরুল ইসলাম, মফিজুল ইসলামসহ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।