পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা

বাউফলে বুধবার পল্লী বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহতের নাম আবদুর রাজ্জাক (৫৫)। উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। আবদুর রাজ্জাকের বড় ভাই আবদুর রহিম জানান, ধানখেতের মধ্যে বিদ্যুতের ছেঁড়া তারে জড়ানো অবস্থায় তাকে দেখতে পান। পটুয়াখালী পল্লী বিদ্যুতের বাউফল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আজাদ বলেন, তদন্ত করে এ ব্যাপারে প্রয়োজনী ব্যবস্থা নেওয়া হবে।