রাজশাহীতে তিন চালের আড়তদারকে জরিমানা

স্টাফ রিপোর্টার, রাজশাহী

পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহারের দায়ে রাজশাহীতে তিনটি চালের আড়তদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার নগরীর কুমারপাড়া চালপট্টিতে অভিযান চালিয়ে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করে। এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম।

তিনি মেসার্স মক্কা রাইস এজেন্সিকে ৫ হাজার টাকা, মেসার্স জাহিদ এন্টারপ্রাইজকে ৫ হাজার ও মেসার্স বাবুল এন্টারপ্রাইজকে ৫০০ টাকা জরিমানা করেন। ব্যবসায়ীরা জরিমানার অর্থ পরিশোধ করেছেন।