অভ্যন্তরীণ বিমানবন্দরসমূহে সরাসরি বিমান চালু প্রসঙ্গে

দেশে অভ্যন্তরীণ বিমানবন্দরগুলো থেকে ঢাকা বাদে অন্য অভ্যন্তরীণ বিমানবন্দরে সরাসরি যাতায়াত করা যায় না। যেমন বিমানে সৈয়দপুর থেকে কক্সবাজার যেতে হলে ঢাকায় নেমে কক্সবাজারের বিমান ধরতে হয় যা সময়সাপেক্ষ ও তুলনামূলক ব্যয়বহুল। তাই সপ্তাহে বা পাক্ষিক বা মাসিকভিত্তিতে অভ্যন্তরীণ বিমানবন্দরসমূহে সরাসরি বিমান চালুর বিষয়টি বিবেচনায় নিতে সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

আল এমরান স্বপন

দক্ষিণ পীরেরবাগ,

মিরপুর, ঢাকা ১২১৬