আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ এমপি করোনায় আক্রান্ত হয়েছেন। আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান সাংবাদিকদের জানিয়েছেন, গতকাল বুধবার মাহবুব-উল আলম হানিফের করোনা টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। তিনি জানান, করোনার মৃদু উপসর্গ দেখা দিলে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার পর তার করোনা রিপোর্ট পজিটিভ আসে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি নিজ বাসায় সম্পূর্ণ বিশ্রামে আছেন। তিনি দ্রুত আরোগ্যের জন্য সবার দোয়া চেয়েছেন।