আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তির জের

আর্মেনিয়ায় সরকারের পদত্যাগের দাবিতে বিক্ষোভ

আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তি করে বেকায়দায় পড়েছে আর্মেনিয়ার সরকার। সেখানে এখন সরকারের পদত্যাগের বিক্ষোভ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে গতকাল রাজধানী ইয়েরেভানে বিক্ষোভ হয়েছে। তারা রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে মনে করছে। মঙ্গলবার শান্তি চুক্তির শর্তগুলো শোনার পরপরই ক্ষোভে রাস্তায় নামে আর্মেনীয়রা। রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। সরকারি দপ্তরে ভাঙচুর চালায় উত্তেজিত জনতা। আর্মেনিয়ার পার্লামেন্ট ভবনে প্রবেশ করেও বিক্ষোভ প্রদর্শন করে তারা। -রয়টার্স