জো বাইডেনের চিফ অব স্টাফ হচ্ছেন রন ক্লেইন

হোয়াইটে হাউজের চিফ অব স্টাফ হিসেবে দীর্ঘ দিনের সহযোগী রন ক্লেইনকে নিয়োগের ঘোষণা দিয়েছেন  মার্কিন নির্বাচনে জয়ী প্রার্থী জো বাইডেন।  ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

১৯৮০ সাল থেকেই বাইডেনের সহযোগী হিসেবে কাজ করছেন রন ক্লেইন। বাইডেন যখন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট ছিলেন তখনও তার চিফ অব স্টাফ ছিলেন ক্লেইন। 
 
  এর আগে রন ক্লেইন ডেমোক্রেট প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট আল গোরের চিফ অব স্টাফের দায়িত্ব পালন করেছেন।   বারাক ওবামা প্রশাসনেও রন ক্লেইন হোয়াইট হাউজের একজন শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।  

হোয়াইট হাউজের চিফ অব স্টাফ একটি গুরুত্বপূর্ণ পদ। মার্কিন প্রেসিডেন্টের দৈনিক কর্মসূচি পরিচালনা করেন হোয়াইট হাউজের চিফ অব স্টাফ । 

ইত্তেফাক/এআর