সিরাজগঞ্জে-১ আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদর আংশিক) আসনের উপ-নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে।  সকাল থেকেই দলে দলে ভোটারা ভোটকেন্দ্রে আসতে শুরু করে। ভোটারদের দীর্ঘ লাইনে ভোটকেন্দ্র উৎসবমূখর হয়ে উঠেছে।

এবারই প্রথম এ আসনে ইভিএম পদ্ধতিতে ভোট চালু হয়েছে। তাই, নতুন এই পদ্ধতিতে ভোটারাদের ভোট দেয়ার ক্ষেত্রে বেশ কৌতুহলী মনোভাব প্রকাশ পাচ্ছে।  এদিকে, কাজিপুর বেরী পোটল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকাল ৯ টায় আওয়ামী লীগ প্রার্থী তানভির শাকিল জয় তার ভোট প্রদান করেন। অন্যদিকে, এ আসনের বিএনপি প্রার্থী সেলিম রেজা সকালে চালীতাডাঙ্গা হাই স্কুল কেন্দ্রে তার ভোট প্রদান করেন।
এ আসনে মোট ১৭১ টি কেন্দ্রে মোট ৩ লাখ ৬৪ হাজার ৭৬৪ জন ভোটার রয়েছেন।  ভোট কেন্দ্রে আনসার সদস্য এবং পুলিশ সদস্য মোতায়নে করা হয়। 

উল্লেখ্য,  ১৩ জুন সিরাজগঞ্জ- ১ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগেরে প্রেসিডিয়াম সদস্যে মোহাম্মাদ নাসিম করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।  তার মৃত্যুতে এই আসনটি শুন্য ঘোষনা করে নির্বাচন কমিশন।  


ইত্তেফাক/পিএস