হংকং ইস্যুতে ফের চীনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও'ব্রেইন বুধবার এক সাক্ষাৎকারে এই হুমকি দেন বলে জানিয়েছে এনডিটিভি।
তিনি বলেন, হংকং-য়ের গণতন্ত্রপন্থী বেশ কয়েকজন সাংসদকে জোরপূর্বক বহিষ্কার ঘোষণা করেছে চাইনীজ কমিউনিস্ট পার্টি (সিসিপি)। যা স্পষ্টতভাবে তাদের আন্তর্জাতিক প্রতিশ্রুতিকে ভঙ্গ করেছে। চীনের কার্যক্রম গভীরভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। প্রাপ্ত তথ্যের ওপর ভিত্তি করে দেশটির ওপর আরো বেশ কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারি আমরা।
জানা যায়, গত সোমবার হংকং সংসদের গণতন্ত্রপন্থী ৪ সাংসদকে বহিষ্কার করে সিসিপি। এরপরেই বিক্ষোভে ফেটে পড়েন সাংসদরা।
গণতন্ত্রপন্থীদের মুখপাত্র উই-চি-ওয়া বলেন, আমরা সবাই পদত্যাগ করলাম। আমাদের চার সহযোগীকে অন্যায়ভাবে সরকার অপসারণ করেছে। আমাদের পক্ষে এই পদে থাকা আর সম্ভব হচ্ছে না। আমরা জানি, গণতন্ত্রের জন্য ভবিষ্যতে আমাদের সামনে অনেক কঠিন সময় অপেক্ষা করছে। কিন্তু আমরা হাল ছাড়তে নারাজ। আমরা কখনোই পরাজয় বরণ করব না।
ইত্তেফাক/টিআর