প্রিয় খাবারের নাম শুনেই ৬২ দিন কোমায় থাকার পর জ্ঞান ফিরেছে এক রোগীর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর-পশ্চিম তাইওয়ানে ।
জানা গেছে, উত্তর-পশ্চিম তাইওয়ানের বাসিন্দা ১৮ বছরের চিউ স্কুটারে যাওয়ার সময় একটি দুর্ঘটনার কবলে পরে গুরুতর ভাবে আহত হয়। দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। যখন তাকে চিকিৎসকেরা দেখেন, তখন রীতিমতো জমে-মানুষে টানাটানি চলছে, চিউ-র বাঁচার আশা ছিল ক্ষীণ।
দুর্ঘটনায় মারাত্মক ভাবে আহত হন চিউ। চিউয়ের চিকিত্সা করা চিকিৎসকরা জানান, তার প্রাণ বাঁচাতে ছয়টি সার্জারি করা হয়। কিন্তু কোমায় চলে যায় চিউ। তাকে কোমা থেকে বের করে আনার জন্য নিয়মিত চেষ্টা করা হচ্ছিল, কিন্তু সাফল্য পাওয়া যায়নি। তবে ৬২ দিন পরে ঘটে এক অলৌকিক ও অবিশ্বাস্য ঘটনা ।
চিউ-র চিকিৎসকরা জানান, চিউর বড় ভাই হাসপাতালে তাকে দেখতে গিয়ে মজা করেই বলেছিল,”আমি তোমার প্রিয় চিকেন ফিললেট খেতে যাচ্ছি।’ চিউ চিকেন ফিললেট খেতে খুব ভালবাসত। এই খাবারের নাম শুনেই সাড়া দিতে থাকে চিউর শরীর।
চিকিৎসকরা জানিয়েছেন, চিউ এখন পুরোপুরি সুস্থ, তাকে হাসপাতাল ছেড়ে দেওয়া হয়েছে।
ইত্তেফাক/এআর