মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র

মেক্সিকো সীমান্তে সৈন্য ও কোস্টগার্ড সদস্য মোতায়েনের সময় বাড়িয়ে ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। চলতি মাসের ৩১ তারিখ সৈন্য মোতায়েনের এ সময় শেষ হওয়ার কথা ছিলো। সোমবার দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।

পেন্টাগন বলছে, ‘তারা দক্ষিণ-পশ্চিম সীমান্তের স্থল বন্দরগুলোতে টহল, নজরদারি ও সনাক্তকরণ জোরদার করেছে। পাশাপাশি প্রবেশ পথগুলোতে অ্যালার্ম তার বসিয়েছে।’

প্রতিরক্ষা দপ্তরের কথা উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, ‘তারা আকাশ পথেও এই নজরদারি অব্যাহত রাখবে।’

এদিকে মেক্সিকো সীমান্তে দেয়াল তৈরি ইস্যুতে মার্কিন সংসদ অর্থ বরাদ্দ দিতে রাজি না হওয়ায় মার্কিন ইতিহাসের দীর্ঘস্থায়ী অচলাবস্থা পার করছে যুক্তরাষ্ট্র।

আরও পড়ুনঃ ভালোবাসা দিবসকে ‘বোন দিবস’ ঘোষণা পাকিস্তানে

ট্রাম্প মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ ছাড়া ফেডারেল সরকারের বাজেটে সাক্ষর না করায় এ অচলাবস্থার সৃষ্টি হয়েছে। ডেমোক্রেট নিয়ন্ত্রিত সংসদ দেয়াল তৈরির অর্থ বরাদ্দ দিতে রাজি হয়নি।

গত ২৪দিন ধরে যুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের প্রায় ৮ লাখ কর্মীকে বাধ্যতামূলক ছুটি অথবা বেতন ছাড়া কাজ করতে হচ্ছে। এদের মধ্যে হোয়াইট হাউজের কর্মীরাও রয়েছেন।

ইত্তেফাক/টিএস