ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের ফাইজার কোম্পানির কাছ থেকে ৩০ কোটি ডোজ করোনা-ভ্যাকসিন কিনতে ঐক্যমত্যে পৌঁছেছে। এই কোম্পানির ভ্যাকসিন এখন পর্যন্ত শতকরা ৯০ ভাগ কার্যকর বলে খবর প্রকাশিত হওয়ার পর এ ঘোষণা দিল ইউরোপীয় ইউনিয়ন।
ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্য বিষয়ক কমিশনের প্রধান স্টালা ক্রাকিডিস বলেছেন, ফাইজারের সঙ্গে এরিমধ্যে ইইউ সমঝোতায় পৌঁছেছে এবং এই কোম্পানিকে ভ্যাকসিনের অর্থ অগ্রিম পরিশোধ করা হবে। তবে প্রতি ডোজ ভ্যাকসিন কত টাকায় কেনা হচ্ছে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করেননি তিনি।
যুক্তরাষ্ট্রেরই বায়োএনটেক কোম্পানির সঙ্গে যৌথভাবে এই ভ্যাকসিন উৎপাদন করেছে ফাইজার। এই কোম্পানির ভ্যাকসিনের খবর প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী সাড়া পড়ে গেছে এবং এখন পর্যন্ত স্বেচ্ছায় ৪৩ হাজার ৫০০ মানুষ পরীক্ষামূলকভাবে এই ভ্যাকসিন করেছেন এবং তাতে এর ৯০ ভাগ কার্যকারিতা প্রমাণিত হয়েছে।
আরো পড়ুন: ফ্রান্সে মুসলিম শিশুদের আটকে নিন্দা জানিয়েছে ইহুদি সংগঠন আইজেএফপি
মার্কিন যুক্তরাষ্ট্রের এ কোম্পানি ঘোষণা করেছে, তারা চলতি বছরের শেষ নাগাদ ইউরোপীয় ইউনিয়নকে করোনা-ভ্যাকসিন সরবরাহ শুরু করতে পারবে।ফাইজার ও বায়োএনটেক চলতি নভেম্বর মাসের শেষ নাগাদ যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ বিষয়ক সংস্থা- এফডিআই’র কাছে এই ভ্যাকসিন বিক্রির লাইসেন্সের জন্য আবেদন করবে।
ইত্তেফাক/এএইচপি