আড়াইহাজারে এক রাতে ৬ বাড়িতে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক রাতে ছয় বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী গ্রামে এই ডাকাতির ঘটনাগুলো ঘটে। 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১টার দিকে প্রথমে প্রভাকরদী গ্রামের নুরুল ইসলামের বাড়িতে ডাকাতরা হানা দেয়। এই সময় ডাকাত দল ৪০ হাজার টাকা, দুটি মোবাইল ও দুই ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। পরে ডাকাত দল একের পর এক পাশের বাড়ির আমজাদ, মামুন, রাজিব, জিয়াউর রহমানও ফারুকের ঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ নানা দ্রব্য লুটে নেয়। ডাকাত দল রাত ১টা থেকে ২টা পর্যন্ত ঘণ্টা ব্যাপী এই তাণ্ডব চালায়। 

আরও পড়ুন: স্কুলের বার্ষিক অনুষ্ঠান গান বন্ধ করতে প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি, পরে হামলা

আড়াইহাাজর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, অভিযাগ পেয়েছি। ঘটনা তদন্ত করে দেখা হবে।

ইত্তেফাক/এসি