জুম মিটিংয়ে অশোভন আচরণ, সাংবাদিক বরখাস্ত

অনলাইন ভিত্তিক মিটিং অ্যাপ 'জুম মিটিং'য়ে অশোভন আচরণ করার পরে নিউইয়র্ক ম্যাগাজিন থেকে বরখাস্ত করা হয় একজন সাংবাদিককে।

সিএনএন-র সিনিয়র আইনি বিশ্লেষক জেফ্রি টুবিন একটি টুইট বার্তায় তাকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছেন।

নিউইয়র্ক ম্যাগাজিনের মূল কোম্পানি কনডে ন্যাস্ট তাদের কর্মীদের একটি ইমেলে জানায়, 'আমরা সবাইকে আশ্বস্ত করতে চাই যে, আমরা আমাদের কর্মক্ষেত্রের বিষয়গুলি খুব গুরুত্বের সাথে নিই।' 

এদিকে গত মাসে সাময়িক বরখাস্ত করার পরে মি. টুবিন বলেছিলেন, তিনি ভেবেছিলেন ঘটনার সময় তার ক্যামেরা অফ ছিল এবং এটি সম্পূর্ণ ভাবে অনাকাঙ্ক্ষিত ছিল। 

কিন্তু মিটিংয়ে অংশ নেয়া কয়েকজন প্রবীণ কর্মী জানিয়েছেন, তারা মিটিং কলে টুবিনকে হস্তমৈথুন করতে দেখেছিলেন। তবে তারা এতটুকু স্পষ্ট ভাবে বলেছেন যে, একই সময়ে সে পৃথক আরো একটি ভিডিও কলে যুক্ত ছিল।

আরো পড়ু: অবৈধ অভিবাসীদের বৈধতা দিচ্ছে মালয়েশিয়া

কন্ডে ন্যাস্টের প্রধান কর্মকর্তা স্ট্যান ডানকান এক বার্তায় জানান, মি. টুবিনের এমন অশোভন আচরণের কারণে তাকে আমাদের সংবাদ সংস্থা থেকে বরখাস্ত করা হয়েছে।

গত ১৫ অক্টোবর নিউইয়র্কার এবং ডাব্লুএনওয়াইসি রেডিওতে নির্বাচনী সিমুলেশন চলাকালীন  এ ঘটনাটি ঘটেছিল। ঘটনা ঘটার সাথে সাথেই টুবিন তার মিটিং কল বন্ধ করে দেয়।

ইত্তেফাক/এএইচপি