মধুমতী নদীতে দূরপাল্লা সাঁতার

নৌবাহিনীর সদর দপ্তরে সাঁতার ফেডারেশনের নির্বাহী কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়। ফেডারেশনের সভাপতি এবং নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিদ্ধান্ত হয়েছে আগামী ২৮ নভেম্বর মধুমতী নদীতে ১৭তম জাতীয় দূরপাল্লা সাঁতার অনুষ্ঠিত হবে। এছাড়াও গতকালকের সভায় মার্চে বঙ্গবন্ধুৃর নামে জাতীয় সাঁতার অনুষ্ঠিত হবে। তা ছাড়া ৮ ফেব্রুয়ারি ফেডারেশনের বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে। তাই নির্বাচন আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে।