ময়নাপাখির বায়না

ময়নাপাখি বায়না ধরে

শিখবে লেখাপড়া,

নতুন নতুন শব্দ শিখে

লিখবে নাকি ছড়া।

শিখছে এবার লেখাপড়া

চেয়ার পেতে বসে,

মাঝেমাঝে ময়নাপাখি

আজব অঙ্ক কষে।

ষষ্ঠ শ্রেণি

নবারুণ পাবলিক স্কুল

শেরপুর সদর, শেরপুর