কুমিল্লায় যুবলীগ নেতা হত্যায় থানায় মামলা

কুমিল্লায় যুবলীগ নেতা জিল্লুর রহমান ওরফে গোলাম জিলানী (৪৮) হত্যার ঘটনায় নিহতের ছোট ভাই ইমাম হোসেন চৌধুরী বাদি হয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দায়ের করা ওই মামলায় কুমিল্লা সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হাসানকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া এজাহার নামীয় ২৪ জন ও অজ্ঞাত ১০/১৫ জনকে আসামী করা হয়েছে বলে জানিয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।

আরও পড়ুন: কোরআন অবমাননা নয় গুজব ছড়িয়েই পিটিয়ে ও পুড়িয়ে হত্যা করা হয়েছিল জুয়েলকে

উল্লেখ্য, গত বুধবার (১১ নভেম্বর) সকাল সোয়া ৭টায় ১০/১৫ জনের একদল মোটরসাইকেল আরোহী যুবলীগ নেতা জিল্লুর রহমান ওরফে গোলাম জিলানীকে কুপিয়ে রাস্তায় ফেলে চলে যায়। এসময় তার স্ত্রী স্থানীয় তারাপাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাহানারা আক্তার স্থানীয়দের সহায়তায় আশঙ্কাজনক অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে সকাল ৯টায় তিনি মারা যান।

ইত্তেফাক/এসি