আমবাড়িয়া গণহত্যা দিবস আজ

আজ শুক্রবার আমবাড়িয়া গণহত্যা দিবস। ১৯৭১ সালে নভেম্বর মাসের এই দিনে (্১৩ তারিখ) পাক হানাদার বাহিনী তাড়াশের মাগুড়া বিনোদ ইউনিয়নের আমবাড়িয়া গ্রামে ঢুকে নৃশংসতম হত্যাযজ্ঞ চালায়। ঐ গ্রামেরই একটি কবরস্থানে শায়িত আছেন তিন জন মুক্তিযোদ্ধা ও ১০ জন মুক্তিকামী শহিদ। গণকবরের পাশেই একটি দৃষ্টিনন্দন স্মৃতিস্তম্ভ রয়েছে। মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান আতিকুল ইসলাম বুলবুল বলেন, ১৩ নভেম্বর গণহত্যা দিবসে কোনো কর্মসূচি গ্রহণ করা হয় না। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক মেজবাউল করিম বলেন, পাক-হানাদার বাহিনীর হত্যাযজ্ঞের কালেরসাক্ষী আমবাড়িয়া গণকবর। এ দিন গণহত্যা দিবস পালনে যথাযথ উদ্যোগ নেওয়া হবে।